• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

এপ্রিলে রিজার্ভ বাড়ল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার

দর্পন ডেস্ক :: / ২১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) আজ বুধবার (৩০ এপ্রিল) দেশের রিজার্ভ ছিল ২ হাজার ২০৫ কোটি বা ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। গত মার্চ শেষে এ রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। সে হিসাবে এপ্রিলে প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, ‘অতীতের এলসি দায় ও বকেয়া পরিশোধের পরও এপ্রিল শেষে দেশের রিজার্ভ ভালো অবস্থানে উন্নীত হয়েছে। বিপিএম৬ অনুযায়ী আমাদের রিজার্ভ এখন ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়নে গ্রস রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারের বেশি। আশা করছি, রিজার্ভের এ উন্নতি আগামীতেও অব্যাহত থাকবে।’

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, চলতি মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে নিষ্পত্তি হওয়া আমদানি বিল পরিশোধ করা হবে। মার্চ ও এপ্রিল মাসের আকুর বিল হবে প্রায় দেড় বিলিয়ন ডলার। সে হিসাবে আগামী সপ্তাহে রিজার্ভ থেকে এক ধাক্কায় দেড় বিলিয়ন ডলার কমে যাবে। তবে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত থাকায় দ্রুতই তা ২২ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/