• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভরা মৌসুমেও ইলিশের আকাল

স্টাফ রিপোর্টার / ১৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। সংকটের কারণে চাহিদামতো ইলিশ রফতানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ধস নেমেছে ব্যবসায়, আর সাধারণ ক্রেতারা পড়েছেন আকাশছোঁয়া দামের চাপে।

বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তের ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশ আসত মোকামে। বর্তমানে দিনে ৩০ থেকে ৪০ মণও মিলছে না। ইলিশের এমন টানাপোড়েন বাজারে তৈরি করেছে অস্থিরতা। সাধারণ ক্রেতা থেকে খুচরা বিক্রেতা সবাই পড়েছেন বিড়ম্বনায়।

তিনি আরও জানান, এবার দুর্গাপূজায় ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে ১৬ সেপ্টেম্বর থেকে বরিশালের চারটি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় ব্যবসায়ীরা পড়েছেন অনিশ্চয়তায়। গত বছরের তুলনায় রফতানির পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে।
ব্যবসায়ীরা জানান, গত বছর রফতানি শুরুর ৬ দিনে বরিশাল থেকে ভারতে গিয়েছিল প্রায় দেড়শ মণ ইলিশ। কিন্তু এবার একই সময়ে রফতানি হয়েছে মাত্র ৮০ মণ। মোকামে ইলিশের দামও রেকর্ড গড়েছে।
ব্যবসায়ীরা আরও জানান, ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে মণপ্রতি ৬৪ হাজার টাকায়, ৯০০ গ্রামের ইলিশ ৮০ হাজারে, এক কেজি ওজনের ইলিশ ৯২ হাজারে, ১২০০ গ্রামের ইলিশের দাম ছাড়িয়েছে ৯৭ হাজার টাকায়। ছোট সাইজের ইলিশেও ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে।

আড়ৎদারদের অভিযোগ, গত বছরের তুলনায় সরবরাহ কয়েকগুণ কমে গেছে। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

আল আমিন হাওলাদার নামে এক ক্রেতা জানান, আমরা নিম্নআয়ের মানুষ বাজারে মাছ কিনতে এলে দাম দেখেই ফিরে যেতে হয়, কেনার সামর্থ্য থাকে না। ইলিশের এমন সংকট যদি চলতে থাকে, ভবিষ্যতে হয়তো এই মাছ একেবারেই হারিয়ে যাবে।
বরিশাল পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতি সভাপতি কামাল সিকদার বলেন, ‘গত বছর বরিশাল থেকে ২৪ টন ইলিশ রফতানি হয়েছিল ভারতে। কিন্তু এবার বেশি দাম দিয়েও পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না।’

বরিশাল মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আকন্দ জানান, নদীতে ইলিশের আগমন এখন বড় চ্যালেঞ্জের মুখে। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/