• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

স্টাফ রিপোর্টার / ৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাদের সাথে থানায় দেখা করতে আসা আরো দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন-বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন, ইমন ও ফাইজ, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।

ওসি জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় এ্যাপোলো মেডিক্যাল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মাস্ক উদ্ধার করা হয়।

ওসি আরও জানিয়েছেন, জব্দ হওয়া ব্যানারে লেখা রয়েছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি এবং ভিডিও ধারণ করে তা ঢাকার কর্মসূচি বলে প্রচার করার পরিকল্পনা ছিল তাদের।

সূত্রমতে, আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের সাথে দেখা করতে থানায় আসে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু বক্কর ও রুমন নামের আরও দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরও আটক করা হয়। আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও ওসি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/