• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড়

বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

আবির সিকদার,বিএম কলেজ। / ৪০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মাহমুদুল ইসলাম ​। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববার (১৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যক্ষ হিসাবে প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলামের অবসর জনিত বিদায়ের পর কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপাধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। রোববার সকালেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে নিজের যোগদানপত্র জমা দিয়ে অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মো: মাহমুদুল ইসলাম।

 

​দায়িত্বভার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মাহমুদুল ইসলাম জানান, বিএম কলেজে আমার আবেগ অনুভূতির জায়গা কারণ আমার নানা ১৯১০-১১ সালে এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন। আমার বড়ভাই ডাক্তার সেও এখান থেকে পড়াশোনা করেছে তাছাড়াও আমার আপা, ছোট বোন ও ভাইয়েরাও এই কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ ২৫ বছরের অধিক সময় ধরে আমি এই কলেজে চাকরি করছি এবং আমার চাকরির বাকি আছে আর মাত্র সাড়ে আট মাস। এই সময়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই অঞ্চলের ভেতরে বিএম কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং কলেজের অবকাঠামগত উন্নয়ন, শিক্ষার মান সমুন্নত রাখা সহ সার্বিক বিষয়ে কাজ করে যেতে। এ জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/