• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সরকারি অনুদান পেল ১০টি যুবসংগঠন

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মাছ চাষে সাফল্যের স্বীকৃতি স্বরূপ বরিশাল জেলার ১০টি যুবসংগঠনকে সরকারি অনুদান প্রদান করা হয়। আজ বুধবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবকল্যাণ তহবিল থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের এ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে। যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। মাদক ও সন্ত্রাস থেকে যুবকদের দূরে রাখতে এ ধরনের কার্যক্রম যাতে আরও বৃদ্ধি পায় সে ব্যাপারে সকলকে সহযোগিতা করতে হবে।

বরিশাল সদর, উজিরপুর, বানারীপাড়া, গৌরনদী, হিজলা, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জসহ অন্যান্য উপজেলার ১০টি যুবসংগঠন দীর্ঘদিন ধরে মাছ চাষ ও উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের সফলতা বিবেচনা করে যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুদান প্রদান করে।

চেক বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/