• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

মিরপুরে পোশাক কারখানায় আগুন, ১৬ লাশ উদ্ধার

দর্পন ডেস্ক / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ইতোমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একতলা টিনশেড ভবনের রাসায়নিকের গুদামে প্রথমে আগুন লাগে। সেই আগুন মুখোমুখি থাকা চারতলা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। পোশাক কারখানাটির ছাদে তালা মারা ছিল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি বলেন, রাসায়নিকে গুদামটি একতলা হলেও উচ্চতায় তা দুই তলার মতো। টিনশেড গুদামেরই প্রথম আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেই আগুন ছড়িয়ে পড়ে মুখোমুখি থাকা চারতলা পোশাক কারখানায়। এখান থেকেই ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এই ১৬ জনের শরীরের অধিকাংশই পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, তিনতলা পোশাক কারখানার বিভিন্ন জায়গা থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে আগুন লাগার সময়ে পোশাক কারখানাটির ছাদে তালা মারা ছিল।

তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/