• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

স্টাফ রিপোর্টার / ২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একজনের। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জিরো পয়েন্টের তুর্য্য ফিলিং স্টেশনের সামনে গ্রিনভিউ পরিবহন ও আবির আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন (২৫) বরগুনা জেলার বাসিন্দা। তিনি গ্রিনভিউ পরিবহনের হেলপার ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহাসড়ক পুলিশ দুমকি ক্যাম্পের ইনচার্জ জয়ন্ত দাস জানান, ‘আবির আবদুল্লাহ পরিবহনের বাসটি কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিনভিউ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রিনভিউ বাসের হেলপার সুমন নিহত হন।’

দুর্ঘটনায় আহত শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন যাত্রী জাফর মিয়া জানান, ‘হঠাৎ বিকট শব্দে বাস দুটি একে অপরের সঙ্গে সংঘর্ষে হয়। মুহুর্তেই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অনেকেই আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিলেন।’

প্রত্যক্ষদর্শী রিয়াজ মল্লিক জানান, ‘তুর্য্য ফিলিং স্টেশনের সামনে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে এসে দুটি বাসকে দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।’

মহাসড়ক পুলিশ দুমকি ক্যাম্পের ইনচার্জ জয়ন্ত দাস আরও জানান, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

এদিকে, দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/