• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ আটক দুই

স্টাফ রিপোর্টার / ১৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই যুবককে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার ২৭ মে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

এর আগে পটুয়াখালী সদর থানাধীন মৌকরন এলাকার বহুতল একটি ভবনে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলো, পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার নিজহাওলা এলাকার মাসুদ মীরের ছেলে অয়ন মীর (২৩) ও পটুয়াখালী সদর থানাধীন মৌকরণ এলাকার সহিদ ইসলাম খানের চেলে তামিম খান (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জাল টাকা ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মৌকরণ এলাকার অয়ন মীরের ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব-৮ এর সদর কোম্পানি।

অভিযানে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয় পালিয়ে যাওয়ার সময় অয়ন মীর ও তামিম খানকে আটক করা হয়। আটকের সময় তাদের উভয়ের কাছ থেকে ১৭ হাজার ৭ শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি অয়নের তথ্যানুযায়ী তার ঘর থেকে জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ক্যাবলসহ একটি টি মাউস, একটি কী বোর্ড, দুই পাতা জাল নোটের নমুনা, দুইটি মোবাইল, চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের শেষে উভয়কে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/