• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

ভোলার মেঘনায় বাল্কহেড-ট্রলার সংঘর্ষে নিখোঁজ-১

এইচ আর সুমন, ভোলা / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভোলায় মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেডের সাথে মাছ ধরার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০)। এ ঘটনায় চুকানীসহ বাল্কহেডের তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপাশি বাল্কহেডটি জব্দ করা হয়েছে।
জানাগেছে,চট্টগ্রাম থেকে বরিশালের শ্রীপুরগামী বালু বোঝাই এম.ভি ঝর্না নামে একটি বাল্কহেড মেঘনা নদী পার হচ্ছিল। এ সময় বরিশালের উলানীয়া থেকে চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটগামী ১১ জন জেলে বহনকারী একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি উল্টে যায়।
জেলেদের অভিযোগ, মিলাদ শেষে মাছ ধরতে নদীতে যাওয়ার পথে এম.ভি ঝর্না নামের বাল্কহেডটি তাদের ট্রলারের ওপর উঠে যায়। এতে এক জেলে নিখোঁজ ও ট্রলারসহ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জেলে বাল্কহেডে আশ্রয় নিলেও আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে এবং বাল্কহেডসহ তিনজনকে আটক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান এখনো মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/