• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে মৃত্যুর পূর্বে সাংবাদিক পুলক চ্যাটার্জির লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালে সিনিয়র সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের বিএম কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইংরেজি বিভাগে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং, বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ বরিশাল নগরীর ​নতুন বাজারে ময়লার স্তুপে দুই নবজাতকের মরদেহ

পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৩০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পটে দিনভর ভিড়ের চাপ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
পর্যটকের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে। অনেক হোটেল-মোটেলে কক্ষ সংকটও দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগত পর্যটকদের একটি বড় অংশ পরিবার ও পিকনিক পার্টি নিয়ে সময় কাটাচ্ছেন সৈকতে। কেউ সমুদ্রের  পানিতে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করছেন, কেউ ঘোড়া ও বিভিন্ন বাহনে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে ঢেউয়ের সৌন্দর্যে মগ্ন হয়ে সময় কাটাচ্ছেন।
পর্যটকরা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন।
ঢাকার এক পর্যটক রবিন বলেন, বছরে এক-দুইবারই বাইরে ভ্রমণে যাওয়া হয়। কুয়াকাটা আমাদের সবচেয়ে পছন্দের স্থান। তাই পরিবার নিয়ে এখানে এসেছি।
কুমিল্লা থেকে আসা পর্যটক দম্পতি ইমরান ও রেবা বলেন, কুয়াশার কারণে সূর্যোদয় দেখা না গেলেও বিকেলে লেম্বুর বন এলাকায় পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়েছি। কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে আমাদের খুব ভালো লেগেছে।
গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে দিন দিন কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকত ও পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,ইয়াসিন সাদেক বলেন, আমরা পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/