• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

তৌহিদুল ইসলাম রোহান / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সভায় জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলা কমিটির সদস্যবৃন্দ এবং জেলার আওতাধীন বাকেরগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও গৌরনদী উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

 

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপি বরিশাল জেলার সদস্য সচিব মো. আবু সাঈদ (ফেরদৌস) এবং জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার সদস্য সচিব সিরাজুল ইসলাম।

 

বক্তারা সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়ের গুরুত্ব, নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং সাংগঠনিক উদ্যোগগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার মুখ্য সংগঠক সুমি হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল আলম নাঈম ও সায়েম ইবনে আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শামীম হাসান, জুনায়েদ হোসেন সাদ ও হাসিবুল ইসলাম শান্তসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সমন্বয়ের ক্ষেত্র এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাব্য দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করা হয়। এতে বিভিন্ন উপজেলার সমন্বয়কারীদের অংশগ্রহণ জেলা পর্যায়ের সাংগঠনিক যোগাযোগ আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।

 

জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/