বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের পারস্পরিক কুশল বিনিময় হয়। এ সময় বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/