• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামির দুই দিনের রিমান্ড

দর্পন ডেস্ক / ১৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাতজনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।

রিমান্ড পাওয়া আসামিরা হলেন- কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে উপস্থাপন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বিকেলে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাতজনকে প্রিজনভ্যানে করে আদালতে হাজির করা হয়। এরপর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/