• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

বরিশালে আগাম ঈদ উদযাপন

মো: তরিকুল ইসলাম / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

সৌদি আরবের সঙ্গে মিল থেকে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা।
দেশে রাষ্ট্রীয়ভাবে আগামীকাল শনিবার ঈদ উৎসব পালনের ঘোষণা দেওয়া হলেও এসব গ্রামে একদিন আগে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।
এরা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সাথে তাল মিলিয়ে এরা ঈদ উদযাপন করে আসছেন। বরিশাল বিভাগে এদের ৭৫টি মসজিদ রয়েছে।
বিভাগীয় প্রধান মসজিদ নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায়। সকাল ৮টায় এই মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে তারা এক অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। পাশাপাশি তারা পশু জবাই দিয়ে কোরবানি শুরু করেন।
এ ছাড়া নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশা এই ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরিফের আনুমানিক আড়াই হাজার অনুসারী রয়েছেন।এসব এলাকাতেও আগাম ঈদ উদযাপন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/