• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

গুমের শিকার স্বজনদের ফিরে পেতে বরিশালে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়া, ভূক্তভোগীর পরিবারের শতভাগ নিরাপত্তা নিশ্চিতসহ সরকারি পুনর্বাসনের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক নিখোঁজ দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অধিকার বরিশালের উদ্যোগে এ কর্মসূচি হয়।

এসময় গুমের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত বিচারসহ দেশ থেকে গুম প্রথার বিলুপ্তির দাবি জানান বক্তারা।

এসময় বক্তৃতা দেন, নিখোঁজ ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, নিখোঁজ হায়দার আলীর স্ত্রী, অধিকার বরিশালের প্রতিনিধি আজিজ শাহিন ও দোলন দে।

এসময় বক্তারা বলেন, গত ১৭ বছরে দেশে গুমের শিকার হওয়া অসংখ্য মানুষ এখনও বাড়ি ফেরেনি। তাদের পরিবারের স্বজনরা বছরের পর বছর অপেক্ষা শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছেন। তাই গুমের শিকার ব্যক্তির পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সরকারি সহায়তা দরকার। এছাড়া দেশে যে গুমের সংস্কৃতি ছিল তা মুছে ফেলে জনগণের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিতের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/