• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

১৯ দিনের ছুটিতে যাচ্ছে ববি

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। তবে এবার চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সুবিধার্থে লাইব্রেরি খোলা থাকবে।

আজ মঙ্গলবার ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা জুন থেকে ১৯ জুন পর্যন্ত  অ্যাকাডেমিক কার্যক্রমে ছুটি থাকবে। অপরদিকে পহেলা জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রমে ছুটি থাকবে।

অপরদিকে মঙ্গলবার (২৭ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নির্দেশক্রমে লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয়েছে- ঈদ-উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন (১ থেকে ১২ জুন) সময়ের মধ্যে আগামী ০১, ০২, ০৩, ১১ ও ১২ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির শুধু মাত্র রিডিং রুম খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/