• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ফুটপাতের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা

স্টাফ রিপোর্টার / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

বরিশাল নগরীর ফুটপাতে বসা ১৭ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়েছে।
আজ রোববার রাত পৌঁনে ৮টার দিকে বিবির পুকুর পাড়ের উত্তর পাশের হেমায়েত উদ্দিন রোডের মুখে এ ঘটনা ঘটেছে।

এসময় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানিয়েছে ভুক্তভোগী দোকানদাররা। পরে পুলিশ সদস্যরা উচ্ছেদ না করে ফিরে যায়। এ বিষয়ে পুলিশ বলছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ চলছে।

ভ্রাম্যমাণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান (৫০) বলেন, সড়কে এক পাশে অল্প জায়গায় ২১ বছর ধরে ব্যবসা করে সংসার চালাচ্ছি। গত ১৫ মে পুলিশ এসে আমাদের দোকানের আসবাবপত্র ও খাবার ফেলে দিয়ে এখান থেকে সরে যেতে বলে। এখন প্রতিদিন পুলিশ এসে আমাদের দোকান উচ্ছেদ করতে চাচ্ছে।

এখানে বছরের পর বছর ধরে চটপটি, ফুচকা, ঝালমুড়ি বিক্রি করে আমরা সংসার চালাচ্ছি। এখন দোকান উচ্ছেদ হলে না চরম বিপদে পরবেন বলে জানান তিনি।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, সড়ক দখল হয়ে যাওয়ায় নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। তাই উচ্ছেদ অভিযান চলছে। দোকানদারদের পুকুরের অন্য পাশে চলে যেতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/