• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

উত্তাল সাগরে মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে মাছধরা ট্রলার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

১১ জুন মধ্যরাতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্রে গিয়ে আশানুরুপ মাছের দেখা পায়নি জেলেরা। এরই মধ্যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তাই প্রবল ঢেউয়ের তান্ডবে টিকতে না পেরে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছধরা ট্রলার।
শনিবার সকাল থেকে একের পর এক ট্রলার অনেকটা মাছ শূন্য হাতে এ নদীতে ভিড়তে শুরু করে। দীর্ঘ অবরোধেরও পরও সমুদ্রে মাছের অকাল থাকায় নতুন করে ধার দেনায় জর্জরিত হয়ে পড়ছেন জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সমুদ্রে অসাধু জেলেদের মাছ শিকার এবং ট্রলিং ট্রলারের অবাধ বিচরনের কারনে জেলেরা কাংখিত মাছ পাচ্ছেনা বলে দাবি তাদের। তাই তারা ক্ষোভ প্রকাশের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধ এবং সাগরে মাছের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
জেলে আবজাল বলেন, দির্ঘদিন নিষেদাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে সাগরে গেছি, আবহাওয়া খারাপ থাকায় আবার খালি হাতে ফিরে আসতে হয়েছে। তার মধ্যে সাগরের বিশফোরা ট্রলিং ফিসিং ট্রলার। এগুলো বন্ধ করা না হলে আমরা না খেয়ে মরব।
মহিপুর আল্লাহর দান মৎস্য আড়ৎ মালিক মো: লুনা আকন বলেন, জেলেরা লক্ষ লক্ষ টাকার বাজার করে সাগরে যায় মাছের আশায় কিন্তু সাগরে মাছ পরেনা তার মধ্যে আবার আবহাওয়া খারাপ। সবাই খালি হাতে কিনারে ফিরছে। সকল মাছধরা ট্রলার মিপুর -আলীপুর পোতাশ্রয় আশ্রয় নিয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ আছে, তবে আবহাওয়া খারাপ থাকায় কেহ সাগরে থাকতে পরছেনা। সাগরে ট্রলিং ট্রলার সহ অবৈধ মাছধরা ট্রলারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/