• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরলেন পেয়ারা বাগানে সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: বিএমপি কমিশনার

‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৩০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

‎মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনিষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।

‎সমাবেশে বক্তারা বলেন, চলমান লোডশেডিংয়ে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎তারা বলেন, আমদানিনির্ভর জ্বালানি ও বিদ্যুৎ নীতির কারণে বারবার দেশের বিদ্যুৎ খাতে সংকট তৈরি হচ্ছে। জ্বালানি সংকটে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন করতে পারছে না। অথচ দেশের সমুদ্রসীমা ও স্থলভাগে থাকা সম্ভাব্য দেশীয় গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

‎বক্তারা বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত থাকার পরও তা উত্তোলন না করায় দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে। ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের দাবি জানান তারা। পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।


‎সমাবেশ থেকে অবিলম্বে লোডশেডিং বন্ধ করে জনজীবন স্বাভাবিক করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ এবং ভোলাসহ দেশের বিভিন্ন উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/