• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

স্টাফ রিপোর্টার / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
এম আনোয়ার হোসাইন

বরিশাল মহানগরীর রাজনীতিতে হঠাৎ করেই আলোচনায় এসেছেন এম আনোয়ার হোসেন সিকদার। রাজনৈতিক অঙ্গন তো দূরের কথা, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও যাঁর তেমন পরিচিতি ছিল না এমন একজনকে আগামী বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পর থেকেই তাঁর রাজনৈতিক পরিচয়, অতীত কর্মকাণ্ড ও মহানগর রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এর আগে গত ৯ জুলাই এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেন সিকদারকে এনসিপি মহানগর কমিটির সদস্যসচিব ঘোষণা করা হয়। ওই ঘোষণার পর থেকেই বরিশালের রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম আলোচনায় আসে। পরে বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন, বরিশাল মহানগরের রাজনীতিতে দীর্ঘদিনের দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকা একজন ব্যক্তি কীভাবে হঠাৎ করে একটি নতুন রাজনৈতিক দলের মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে এলেন এবং মেয়র প্রার্থী হলেন।

অনুসন্ধানে জানা গেছে, আনোয়ার হোসেন সিকদারের রাজনৈতিক সম্পৃক্ততার সূত্র পাওয়া যায় নব্বইয়ের দশকের শুরুতে। স্থানীয় সূত্রগুলোর দাবি, ১৯৮৯-৯০ সালের দিকে তিনি ছাত্রশিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি বিদেশে পাড়ি জমান এবং দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করেন। সেখানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন।

গত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর বিভিন্ন সভা-সমাবেশেও তাঁকে দেখা গেছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ওই সময় নিজের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়েও তাঁকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

সরকার পতনের পর দেশে ফেরেন আনোয়ার হোসেন সিকদার। এরপর প্রথমে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

আনোয়ার হোসেন সিকদারের জন্ম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার দেউলি গ্রামে। গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কলসকাঠি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপাতলী হাউজিং এলাকায় তাঁর বাসা রয়েছে। তিনি মূলত একজন প্রবাসী এবং সিঙ্গাপুরে তাঁর ব্যবসা রয়েছে বলেও জানা গেছে।

তবে বরিশাল মহানগরীর রাজনীতিতে তাঁর দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিজেও স্বীকার করেছেন আনোয়ার হোসেন সিকদার।

তিনি বলেন, “৯০ দশকের পর বরিশাল নগরীতে আমি ছিলাম না। তাই আমার অবদান নেই, এটা সত্য। কিন্তু যারা এ কথা বলছেন, তাদের কি অবদান আছে? তাদেরও তেমন অবদান নেই।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়িক যোগাযোগ ও অভিজ্ঞতার বিষয়টি সামনে আনেন।

আনোয়ার হোসেন সিকদার বলেন, আন্তর্জাতিক মহলে ব্যবসায়িক সুবাদে তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বরিশাল শহরকে বিশ্বের আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান।

এদিকে, বরিশাল মহানগর রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ না হয়েও এনসিপির মতো একটি দলের মহানগর কমিটির সদস্যসচিব এবং পরবর্তীতে বিসিসি মেয়র প্রার্থী হিসেবে তাঁর আবির্ভাব রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, বর্তমান অবস্থান এবং নগরবাসীর কাছে তাঁর গ্রহণযোগ্যতা এসব প্রশ্নের উত্তর আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডেই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/