বরিশালে অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।
শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে টাউন হল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এর আগে জুমার নামাজের পর নগরীর কসাই মসজিদের সামনে থেকেও একই কর্মসূচি পালন করে ছাত্রশক্তি বরিশাল জেলা শাখা।
মিছিলে নেতাকর্মীরা হাতে হারিকেন নিয়ে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানান। এ সময় তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরিশাল নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটেও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ দিন দিন বাড়লেও এ বিষয়ে কার্যকর রাজনৈতিক আন্দোলন দেখা যাচ্ছে না। দ্রুত বিদ্যুৎ সংকটের সমাধান করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বরিশাল মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক শিহান, সদস্য সচিব সুয়ান, রোহান, তামান্না, জান্নাত, তাসফিম, দাইয়ান, জুয়াইরিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/