• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

স্টাফ রিপোর্টার / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বরিশালের দপদপিয়া সেতুতে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি-হুইলারের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দপদপিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার এসআই মো. জুবায়ের জানান, বাসটি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী একটি থ্রি-হুইলার বাকেরগঞ্জ থেকে বরিশাল নগরীর দিকে আসছিল। দপদপিয়া সেতুতে পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই যানবাহনে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিফাত নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতেরও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর দপদপিয়া সেতু এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/