• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরলেন পেয়ারা বাগানে সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: বিএমপি কমিশনার বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্বন নিঃসরণ কমাতে হবে: তথ্যমন্ত্রী গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা তিনবার

দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক

স্টাফ রিপোর্টার / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বরিশাল প্রতিনিধি:
বরিশালের দপদপিয়া সেতুতে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগর।
রোববার (৯ আগস্ট) দপদপিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতসহ থ্রি-হুইলারের আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনসহ আরও দুই যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগরের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করা হয়। সংগঠনটির দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের দপ্তর সেল-এর পক্ষে তৌহিদুল ইসলাম রোহানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/