• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে মৃত্যুর পূর্বে সাংবাদিক পুলক চ্যাটার্জির লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালে সিনিয়র সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের বিএম কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইংরেজি বিভাগে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং, বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ বরিশাল নগরীর ​নতুন বাজারে ময়লার স্তুপে দুই নবজাতকের মরদেহ

পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

পিরোজপুর জেলা প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পিরোজপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুই দলের সমর্থকেরা নিজ নিজ ব্যানার, পতাকা ও জার্সি নিয়ে উৎসবমুখর পরিবেশে র‌্যালিতে অংশ নেন।

প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী শহরে জড়ো হন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। রঙিন পতাকা, ফেস্টুন ও খেলোয়াড়দের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। আর্জেন্টিনা সমর্থকেরা বিশাল আকৃতির জাতীয় পতাকা বহন করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রাজুড়ে স্লোগান, গান এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার নানা প্রকাশ দেখা যায়। শহরের বিভিন্ন মোড় ও সড়কে দাঁড়িয়ে সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করেন।

অন্যদিকে ব্রাজিল সমর্থকেরা মোটরসাইকেল বহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। সাউন্ড সিস্টেমে বাজতে থাকা সংগীতের তালে তালে নাচ-গান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। সবুজ-হলুদ পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতি শোভাযাত্রাকে আরো আকর্ষণীয় করে তোলে।

স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, বিশ্ব ফুটবলকে ঘিরে পিরোজপুরে প্রতি আসরেই এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলাকে কেন্দ্র করে ভিন্ন দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির এই সংস্কৃতি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের সাফল্যের প্রত্যাশায় দিনভর চলা এই আয়োজন পিরোজপুরের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/