• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক হত্যা, মামলা হামলা সহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সভা করেছে কুয়াকাটা প্রেসক্লাব সদস্যরা। ১১ আগস্ট (সোমবার) বেলা ১১ টায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। পরে কুয়াকাটা প্রেসক্লাবে এক সভায় মিলিত হয়।
প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামীদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো: মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, অতিথি সাংবাদিক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ। সভার  সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা রাস্টের চতুর্থ স্তম্ভ হলেও তাদের সেই মর্যাদা দেয়া হচ্ছে না। সেই সাংবাদিকদের সুরক্ষায় সরকারের ভূমিকা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে আজ
সারা দেশের সাংবাদিকরা হত্যা, নির্যাতন, হামলা মামলার শিকার হচ্ছে। অবিলম্বে সরকারকে
সাংবাদিক সুরক্ষায় পদক্ষেপ নেয়া সহ সুরক্ষা আইন প্রনয়ন ও তার বাস্তবায়নের দাবি জানান সাংবাদিকরা।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সারা দেশের সাংবাদিকদের মতবেত ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে  সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানো সহ সাংবাদিক সুরক্ষা নিশ্চিতে একযোগে কাজ করার আহবান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/