• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কলাপাড়ায় সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ মাতব্বর বাড়ি জামে মসজিদের প্রবীন মুয়াজ্জিন মো.ইসমাইল পাহলানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (৫ জুলাই) আসর নামাজ পরবর্তী নীলগঞ্জ মাতব্বর বাড়ির জামে মসজিদে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  মো.ইভান মাতব্বর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা প্রবাসী মো.সামসুল আলম মাতুব্বর,উপদেষ্টা মো.কামারুজ্জামান শহীদ মাতব্বর,ওই মসজিদের ইমাম মাওলানা মো.আবদুল খালেক মিয়া,মুসুল্লি মো.মোতালেব মিয়া,নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি পাখিমাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মো.জাহাঙ্গীর হোসেন,হাফেজ মাওলানা মো.সিদ্দিকুর রহমান,সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের সভাপতি মো.মশিউর রহমান শামিম খলিফা, মো.ইমদাদুল ইসলাম কাবুল মজুমদার প্রমুখ। এসময় মসজিদ কমিটির কোষাদক্ষ মো.সোহাগ মাতব্বর,সহ সাধারণ সম্পাদক মো.রিমন মাতব্বর, সহসভাপতি মো.সোহেল মিয়া,সদস্য মো.হাচন মল্লিক,সহ নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদের সভাপতি ইমাম মুয়াজ্জিন,ওই মসজিদের মুসুল্লি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষথেকে বিদায়ী মুয়াজ্জিনকে এককালীন ২৫ হাজার টাকা,নতুন পোষাক এবং পার্শবর্তী সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের পক্ষথেকে জায়নামাজ ও তসবিহ্ প্রদান করা হয়। এ ছাড়াও বিদায়ী মুয়াজ্জিন কে আমৃত্যু ভাতা হিসেবে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মজসিদ কমিটি।
মসজিদ কমিটির সভাপতি মোঃ ইভান মাতবর বলেন, মুয়াজ্জিন মুহাম্মদ ইসমাইল পাহলান এই মসজিদে দীর্ঘ ৩০ বছর খেদমত করেছেন। প্রায় মসজিদের ইমাম মোয়াজ্জিন কে দীর্ঘ বছর খেদমত করে বিদায় নেওয়ার সময় খালি হাতে ফিরে যেতে হয়। যেটা একটা কষ্টের বিষয়। সেটা উপলব্ধি করে মুয়াজ্জিন সাহেব কে নগদ অর্থ সম্মাননা দেওয়া হয়েছে। তাছাড়া তাকে প্রতিমাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ১০০০ টাকা করে অবসর ভাতা দেয়া হবে। যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশা করছি প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে বিদায় দেওয়ার সময় মসজিদ কমিটির  থেকে যেন তাদের সম্মানের সহিত বিদায় দেয়া হয় সেই ধারাটা আমরা চালু করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/