• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

আওয়ামী বিরোধী আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা

তৌহিদুল ইসলাম রোহান / ১৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

আজ (১০ মে) চলমান আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের সময় অসুস্থ হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। বর্তমানে তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সহকর্মীরা জানান, গত কয়েক দিন ধরে টানা কর্মসূচি ও মিছিলে অংশ নেওয়ার ফলে শারীরিক দুর্বলতা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন সোহাগ। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকর্মী জানান, বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন সোহাগ। তাঁর হঠাৎ অসুস্থতা আন্দোলনকারীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, সোহাগ বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থতার জন্য নেতাকর্মী ও সমর্থকরা তাঁর জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েক সপ্তাহ ধরে সরকারের নানা নীতির বিরুদ্ধে বরিশালে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/