• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা

তৌহিদুল ইসলাম রোহান / ২৬১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলি কলেজে জুলাই মাসের শহীদ ও ফিলিস্তিনের গাজায় নিহত মুসলমানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সৈয়দ হাতেম আলি কলেজ শাখার প্রথম মতবিনিময় সভা ও পরিচিতি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের জাতির ইতিহাসে বেদনার মাস। একই সঙ্গে গাজায় চলমান হত্যাযজ্ঞ বিশ্ব মানবতার বিবেককে নাড়া দিয়েছে।” তারা শহীদদের আত্মার মাগফিরাত ও ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য দোয়া করেন।

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে আদর্শ, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনা বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/