• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

গৌরনদী প্রতিনিধি / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মো. হাসান সরদারকে শুক্রবার (১৭ অক্টোবর) ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নিজ গ্রামে ফিরে ওইদিন বেলা এগারোটায় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সাথে তার গৌরনদীর সরিকলস্থ বাসভবনে সাক্ষাৎ করেন।

এসময় জুলাই যোদ্ধা হাসানকে ফুল দিয়ে বরন করে নিয়ে তাকে সময়ের সাহসী সন্তান হিসেবে আখ্যায়িত করেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। যেকোন প্রয়োজনে তিনি (স্বপন) আহত জুলাই যোদ্ধা ও তার পরিবারের পাশে থাকার ঘোষনা করেছেন।

এসময় গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/