• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিলের দাবিতে সাইকেল র‌্যালি

কলাপাড়া প্রতিনিধি / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ক্ষতিপূরণ দাও এবং ন্যায্য রূপান্তর এখনই এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এস. এম. মোশারফ হোসেন মিন্টু, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব এবং পরিবেশ কর্মী নজরুল ইসলাম ও তানজিল জামান জয় প্রমুখ।
মানববন্ধন শেষে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার, কয়লা দূষণ বন্ধ ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নানা ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/