• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ছিনতাইকারীর হামলায় ববি শিক্ষার্থী আহত

ববি প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিত্র দে কে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন মুড়ির পট্টিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৌমিত্র দে জানান, চকবাজার একটি চশমার দোকান থেকে আমি চশমা কিনে বের হই। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে সামনে অন্ধকার তাই আমাকে এগিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। আমি তাকে এগিয়ে দেয়ার জন্য চকবাজার মুড়ির পট্রির ভিতরে যাই। এসময় গলির মধ্য থেকে হঠাৎ তিনজন ছিনতাইকারী গলায় চাকু ধরে বলে যা আছে বের কর। মেয়েটি পাশেই দাঁড়িয়ে ছিলো। এসময় ছিনতাইকারীদের সাথে ধ্বস্তাধস্তি হয়। তারা চেইন বের করে বেধরক মারধর শুরু করে। আমার মুখে কিল-ঘুষি দেয় এতে আমার বাম চোখের নিচ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। মারধর করতে করতে আমাকে রাস্তায় ফেলে দেয় এবং আমাকে বলে তুমি এবার চলে যাও।
এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/