• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

হিজলায় মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে যৌথ অভিযান : ১১ জেলে আটক

আরাফাত বেপারী, হিজলা প্রতিনিধি / ২৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল প‌রিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। প‌রে সেই জাল পু‌ড়ি‌য়ে ফেলা হয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে হিজলার মেঘনা বাজার, দুর্গাপুর লঞ্চঘাট ও হরিনাথপুরের বদর টুনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময়েও নদীতে মাছ ধরার অভিযোগে এই অভিযান চালানো হয়।

আটক জেলেদের ১১ জনের মধ্যে ৮ জনের ১০ হাজার করে ৮০ হাজার, ৫ হাজার করে ২ জনের ১০ হাজার, ১ জনের ৯ হাজার সর্বমোট ১১ জনের ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চলছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে দেশের সব নদীতে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/