• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

ভোলায় প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

এইচ আর সুমন, ভোলা / ১৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু সম্প্রদায়ের প্রবাসীর ব্যক্তির বসতবাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটসহ হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) আনুমানিক দুপুর ২ টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন কর্মকার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসী লালন কর্মকারের বসতভিটা জমি দখলের উদ্দেশ্যে তার নিজের ভাই বিমল কর্মকারের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী লালন কর্মকারের স্ত্রী মিথিলা দে জানান, বিমল কর্মকার, সিমা কর্মকার ও তাদের ছেলে বাঁধান কর্মকার সোমবার দুপুরে আমরা বাড়িতে না থানার সুযোগে জমি ও ঘর দখলে নিতে ঘরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এর আগে অনেকবার হুমকি দেওয়া হয়েছে আমাকো । আমার স্বামী প্রবাসে থাকে এদের অত্যাচার আমি এখানে থাকতেও পারিনি। আমার স্বামী লালন কর্মকার কিছুদিন আগে পূজার ছুটিতে দেশে আসেছিল গতকাল আবার চলে যায় প্রবাসে। এই সুযোগে তারা এই হামলা করে। পরে পুলিশকে জানালে তারা এসে এগুলো দেখে গেছেন ও ভাংচুরের জায়গায় টিন মেয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সিমা কর্মকারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজি হয়নি।

ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে আমাদের ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। পরবর্তী ব্যবস্থা ভোলা সদর থানা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/