• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

এইচ আর সুমন , ভোলা / ৩১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ভোলায়। গণস্বাক্ষরতা অভিযান-এর সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জিজেইউএস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মুলাদি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল।
সভা সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং সহ-সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/