• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

উত্তরা ব্যাংকের এমডি আবুল হাসেম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হিজলা উপজেলা কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার / ৩৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ হিজলা উপজেলা কল্যাণ সমিতির প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা। সংগঠনের মুখপাত্র জিএম তসলিম সংক্ষিপ্ত পরিচয় পর্বে বলেন, ব্যাংকার আবুল হাসেম দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও একাগ্রতার মাধ্যমে ব্যাংকিং খাতে বিশেষ সুনাম অর্জন করেছেন। হিজলা উপজেলার সন্তান হিসেবে তার এই সাফল্য গোটা উপজেলাকে গর্বিত করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, আবুল হাসেমের নেতৃত্বে উত্তরা ব্যাংক আরও আধুনিক, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। বদরটুনি হাইস্কুলের সাবেক শিক্ষার্থী আবুল হাসেম বলেন, কর্মব্যস্ততায় এলাকায় সশরীরে যাওয়ার সুযোগ কম হলেও তিনি হিজলা উপজেলার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কার্যক্রমে সবসময় ভূমিকা রাখার আশ্বাস দেন। এসময় সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সায়েদুল হক, রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আহসান উল্লাহ, সাংবাদিক মিজানুর রহমান খবির, ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন খোকনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ড. কামাল উদ্দিন জসিমসহ এলাকার কৃতী ব্যক্তিদের সংবর্ধনার বিষয়েও সংগঠনের উপদেষ্টা আবুল হাসেম চৌধুরীকে অবগত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/