• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল শুক্রবার হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় মশাল মিছিল করেছে সংগঠনটির মহিপুর থানা শাখা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, সাবেক সদস্য সচিব, এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি, মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক, মনির মোল্লা,  মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি একাত্মতা প্রকাশ করে যোগ দেন মহিপুর থানা শাখার নেতারা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারের দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আন্দোলনের কর্মসূচি আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/