• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

হিজলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আরাফাত বেপারী, হিজলা প্রতিনিধি / ৩২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বরিশালের হিজলা উপজেলায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছেন দলীয় নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও কিছু অপসংস্কৃতি এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত ১৭ বছর আমাদের নেতা-কর্মীরা যে ঘুম, জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছেন, আজ আমরা তাদের স্মরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। ধানের শীষ যার, আমরা সবাই তার—দল যাকে মনোনয়ন দেবে আমরা সকল বিভাজন ভুলে তার জন্য কাজ করব। আমাদের বিশ্বাস, এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নেবে। কোনোভাবেই যেন ফ্যাসিস্টদের এদেশে ঠাঁই না হয়, সে জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।”

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল-আমিন মৃধা, মনিরুজ্জামান নপ্তী, হাবিবউল্লাহ বেপারী, শামীম আল নোমান, শামীম আল স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/