• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

হিজলায় অবৈধ ইটভাটায় শ্রমিকের মৃত্যু 

আরাফাত বেপারী, হিজলা / ২৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বরিশালের হিজলা উপজেলায় আবারও অবৈধ ইটভাটায় প্রাণ গেল এক শ্রমিকের। উপজেলার মধ্য চর মেমানিয়া এলাকায় অবস্থিত ‘লামিয়া ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নোমান খান (৩৮) নামের এক শ্রমিক। তিনি একই উপজেলার বাসিন্দা।

নোমানের পরিবার ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো আজ শনিবার সকালেও কাজে যান নোমান। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর আসে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে তার।

নোমানের বাবা সিরাজ খান জানান, শনিবার সকালবেলা কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল নোমান। বিকালে শুনি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে দেখি, আমার ছেলে আর নেই।

সহকর্মী সানোয়ার জানান, একসাথে কাজ করছিলাম। হঠাৎ নোমান টয়লেটে যাওয়ার কথা বলে চলে যায়। তারপর আর ফিরে আসেনি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,  লাশটি ময়না তদন্তের জন্যে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গ প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/