• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

গাজায় আধুনিক ‘বন্দিশিবির’ গড়ার পরিকল্পনা ইসরায়েলের

দর্পন ডেস্ক / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

গাজার সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ঘনবসতিপূর্ণ শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করছে ইসরায়েল। এই উদ্যোগকে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আধুনিক ‘বন্দিশিবির’ বলে নিন্দা জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোকে উদ্ধৃত করে বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ জানান, তিনি রাফাহ শহরের ধ্বংসাবশেষের ওপর একটি ‘মানবিক শহর’ গড়ে তুলতে চান। তার ভাষায়, ওই শহরে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবে। যদিও এই প্রকল্পটি পুরো ২১ লাখ গাজাবাসীর জন্য তৈরি করা হবে।

তিনি বলেন, ‘‘প্রতিটি ব্যক্তিকে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে শহরের ভেতরে প্রবেশ করানো হবে যেন নিশ্চিত হওয়া যায়, তারা হামাসের কর্মী নয়। শহরের ভেতরে আনার পর তাদের বাইরে যেতে দেওয়া হবে না।’’

মানবাধিকার সংস্থার নিন্দা
ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড এ পরিকল্পনাকে ‘‘মানবতাবিরোধী অপরাধের জন্য পরিকল্পিত অভিযান’’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গাজার দক্ষিণে জনগণকে জড়ো করা হচ্ছে যেন তাদের উপত্যকার বাইরে জোরপূর্বক পাঠানো যায়।’’

জাতিসংঘের সতর্কবার্তা
জাতিসংঘ আগেই সতর্ক করেছে, অধিকৃত ভূখণ্ডের বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন আন্তর্জাতিক মানবাধিকার আইনে কঠোরভাবে নিষিদ্ধ। জাতিসংঘ এই পদক্ষেপকে ‘‘জাতিগত নির্মূলের সমতুল্য’’ বলেও উল্লেখ করেছে।

তবে এ নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/