• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নিল ইরান

দর্পন ডেস্ক / ২০৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট (মজলিস)। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য এসমাঈল কাওসারি।

রোববার তিনি জানান, ‘মজলিস এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত। তবে এ বিষয়ে ঘোষণা আসবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে।

এসমাঈল কাওসারি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার জবাবে আমরা এই পদক্ষেপ নিচ্ছি।’

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ মিলিয়ন ব্যারেল তেল—বিশ্বের মোট সরবরাহের প্রায় ২০ শতাংশ—এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এ ছাড়াও, কাতারসহ কয়েকটি শীর্ষ এলএনজি (প্রাকৃতিক গ্যাস) রপ্তানিকারক দেশ এখান থেকেই বিশ্ববাজারে গ্যাস পাঠায়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম প্রথম সপ্তাহেই ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

সূত্র : ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/