• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বরিশাল বিভাগে ঈদে পশুর চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ৫৫২টি

স্টাফ রিপোর্টার / ৩৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

এ বছর বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানির ঈদে পশুর চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ৫৫২টি। তবে এ অঞ্চলের ছোট-বড় ২৭ হাজারের মতো খামারির কাছে রয়েছে কোরবানিযোগ্য ৪ লাখ ৫৯ হাজার ৮৪৮ পশু। ফলে স্থানীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদা। যেখানে দেশি গরুর পাশাপাশি সাহিওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি সাহিয়াল জাতের গরু রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর বরিশাল বিভাগে কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড়, বলদ ও গাভি মিলিয়ে ৩ লাখ ২৬ হাজার ৯৭ টি রয়েছে। আর এর মধ্যে ষাঁড় গরুই রয়েছে ২ লাখ ২৬ হাজার ৯৬১টি। এছাড়া ৯ হাজার ৪০৬ টি মহিষ, ১ লাখ ১২ হাজার ৪৬ টি ছাগল ও ১২ হাজার ২৭৪ টি ভেড়া রয়েছে। ফলে সবমিলিয়ে চাহিদা পরেও উদ্বৃত্ত পশু থাকবে ৬৫ হাজার ২৯৬ টি।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান বলেন, পশুকে কৃত্রিম উপায়ে মোটাতাজা করণ ঠেকাতে খামারগুলোতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এ খামারগুলোতে এক সঙ্গে অনেক পশু পালনের পাশাপাশি গৃহস্থরাও কোরবানির হাটে বিক্রির জন্য পশু পালন করেছে। তাই এ অঞ্চলে হিসেবের চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু থাকতে পারে। ফলে বিদেশী গরুর প্রয়োজন হবে না।

উল্লেখ্য, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলায় প্রায় সাড়ে ৩ শত টি কোরবানির পশুর হাট বসবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় দেড়শত ভেটেরিনারি মেডিকেল টিম হাটগুলোয় কোরবানিযোগ্য পশুর সুস্থতা পরীক্ষা করবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/