• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আড়াই বছর ধরে নদীতে ভাসছে ৭৫ হাজার লিটার ডিজেল

এস এম রেজাউল করিম, ঝালকাঠি / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঝালকাঠির সুগন্ধা নদীর বুকে নোঙর করে থাকা যমুনা ডিপো নামে জাহাজটা জড়াজীর্ন অবস্থায় পরে রয়েছে বেশ কয়েক বছর ধরে। এটি শুধু একটি ভাসমান ডিপো নয়, একটি থেমে থাকা সরবরাহ ব্যবস্থার প্রতীক। যমুনা অয়েল কোম্পানির ঝালকাঠীর সুগন্ধা নদীভাসমান বার্জ ডিপো দুই বছরের বেশি সময় ধরে অচল থাকায়। জাহাজের যাওয়ার একটা সিড়ি সম্পুর্নভাবে ভেঙ্গে পরে রয়েছে, অপর সিড়িটিও প্রায় অচল। দুই বছরের বেশী সময় ধরে দুটি ডিপোর মধ্যে অপসারন করা বার্জের যে বার্জটির ডিপোর ভেতরের ৬টি টেংকিতে আটকে ছিল ৭৫ হাজার লিটার ডিজেল। মুল ডিপো থেকে পাশে থাকা অপর একটি বার্জে স্থানান্তর করে দুই বছরের বেশী সময় ধরে ফেলে রাখা হয়েছে। আড়াই বছরের বেশী সময় পরে গত বছরের ডিসেম্বর মাসে সরবারাহ ডিপো খুলনা থেকে মেরামত করে আনা হলেও বর্তমানে তীব্র জ্বালানী সংকটের মধ্যে অব্যবহৃত এই ডিজেল সরবারাহ না করে মজুদ করা নিয়ে বড় প্রশ্ন তুলছেন সচেতন মহল। তবে দীর্ঘ দিন যাবত এ ডিজেল ব্যবহারের প্রায় অযেগ্য বলছে ডিপো কর্তৃপক্ষ।
এই ডিপো সচল থাকা অবস্থপায় প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। ঝালকাঠি, বরিশাল, ভোলাসহ পুরো দক্ষিণাঞ্চলের বিস্তর্ণ এলাকাজুড়ে এর প্রভাব ছিল। বরিশাল বিভাগের পাশাপাশি শরীয়তপুর আর মাদারীপুরও এই সরবরাহ চক্রের (চ্যানেল) অংশ ছিল। অর্থাৎ একটি ডিপো বন্ধ মানে শুধু একটি স্থাপনা বন্ধ নয়, জ্বালানীর একটি প্রবাহ থেমে যাওয়া।
ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রথাবে বর্তমানে জ্বালানি বাজারে চাপ বাড়ছে। ঠিক এমন সময়েই এই ডিপোর অচলাবস্থা স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করেছে। স্থানীয় এক তেল ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, দুই বছর ধরে বন্ধ। এই সময়ে চাহিদা বাড়লে আমরা বাইরে থেকে বেশি দামে তেল আনতে বাধ্য হচ্ছি। আরিফুর রহমান নামের অন্য একজনের কথায় উঠে আসে হতাশার কথা। তিনি বলেন, এখানে তেল আছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা মেনে নেওয়া কঠিন।
কর্তৃপক্ষ বলছে, এই যমুনা ডিপোটি মূলত একটি ভাসমান বার্জ। সেই জাহাজের তলায় ছিদ্র ধরা পড়ায় সেটি বন্ধ রাখতে হয়েছে। নিরাপত্তাজনিত কারণে প্রায় দুই বছর ধরে তেল বিক্রি বন্ধ রাখা হয়। একই সঙ্গে সেই তেল অপর একটি বার্জে রেখে পুরানো বার্জটি সংস্কারের জন্য দুই বছর আগে চট্রগ্রামে পাঠানো হয়েছিল। গতবছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় সেটি সংস্কার শেষে ডিপোতে নোঙর করে আছে। তবে তেল রয়েছে সেই আগেরটিতে। এখন পর্যন্ত সেই তেল সংস্কার হওয়া বার্জে স্থানান্তর করা হয়নি।
যমুনা অয়েক কোম্পানী লিমিটেড ঝালকাঠীর ডিপোর সিনিয়র অফিসার আবুল বাশার জানান, বার্জে ছিদ্র হলে তো ঝুঁকি নিয়ে তেল সরবরাহ করা যায় না। মেরামতের কাজ শেষ হয়েছে, এখন তেল সরবরাহ শুরু করার প্রস্তুতি চলছে। তেলে গাদ থাকায় তা ব্যবহার অযোগ্য বলে দাবী করছেন এ কর্মকর্তা। তিনি আরো বলেন, নতুন করে তেল এলেই এ ডিপো থেকে পুনরায় ডিজেল সরবরাহ শুরু হবে।
এদিকে ডিপোর ভেতরে জমে থাকা ৭৫ হাজার লিটার ডিজেল নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এই তেল পরীক্ষা করে বাজারে ছাড়া গেলে অন্তত সাময়িক সংকট কিছুটা কমানো যেত।
ঝালকাঠীর এক তেল ব্যবসায়ীর যুক্তি, তেল তো নষ্ট হয় না। যদি ঠিক থাকে, তাহলে এখনই ব্যবহার করা যেত। এতে মানুষের ভোগান্তি কমত। এই দাবি এখন ধীরে ধীরে প্রশাসনের দিকেও যাচ্ছে। সরকারি তদারকির মাধ্যমে তেলটি ব্যবহারযোগ্য কি না, তা পরীক্ষা করার আহŸান উঠেছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো মমিন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এ ডিপোটি বন্ধ থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ঠিক কারনে বন্ধ রয়েছে, কিভাবে সেটি অতিদ্রæতো সচল কর যায় সে বিষয়ে আমি খোজ খবর নিচ্ছি। এটি চালু হলে আমাদের তেলের মজুদ বাড়ানো সহজ হবে। ট্যাংকারে আসা তেল সংরক্ষণের জন্যও এটি গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/