• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বাউফলে জামায়াত নেতার বিরুদ্ধে জেলেকে মারধর, ট্রলার ভাঙচুরের অভিযোগ

বাউফল প্রতিনিধি / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে এক জেলেকে পিটিয়ে আহত ও মাছ ধরার ট্রলার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতাসহ দুইজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জেলে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার ১৭ মে সকালে আহত জেলে মো. মনির হাওলাদার (৩৬) বাদী হয়ে বাউফল থানায় এ অভিযোগ করেন। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাদ্যপাশা চর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির হাওলাদার তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রোববার সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরার সময় একই এলাকার বেল্লাল মোসলমান (৪৫) ও কামরুল মোসলমান (৩৫) তার কাছে আসেন। তারা জোরপূর্বক মাছ ক্রয় করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মনির।
পরে মাছের ন্যায্যমূল্য দাবি করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও লগি-বৈঠা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো দা-ছেনা নিয়ে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় মনিরের মাছ ধরার ট্রলার ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয় বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কামরুল হাওলাদার একসময় ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন।
ভুক্তভোগী মনির হাওলাদার অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। হাসপাতাল থেকে ফেরার পরও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নদীতে মাছ ধরতে গেলে জাল ও ট্রলার ছিনিয়ে নেওয়া এবং তাকে গুম কিংবা হত্যা করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর তেঁতুলিয়া নদী তীরবর্তী জেলে পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জেলেরা নদীতে নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/