• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার ও মুসা হাওলাদারের স্ত্রী সালমা বেগম।

লিখিত বক্তব্যে তারা জানান, ২০২১ সালে ১১শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে সেখানে ঘর তুলে বসবাস করে আসছিলেন। গত ৬ আগস্ট আবুল খায়ের মৃধা, শাহেদ মৃধা, বাহাদুর মৃধা, মুন্না মৃধা, শাহাবুদ্দিন মৃধা ও শান্ত মৃধা তাদের লোকজন নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে জমি ও দোকান ঘর দখল করে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয়ভাবে বিচার না পেয়ে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন। দখলকারীরা হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের ভয়ে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেন তারা।

এ বিষয়ে আলীমাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব ভূইয়া বলেন, দখলের ঘটনা সত্য। আমরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না।

আলীমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দীন মৃধা বলেন, “দখলকারী আমার ভাই হলেও আমি অন্যায়ের পক্ষে নেই।

যুবদল নেতা আসাদ আকন বলেন, “তারা বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছে। পুলিশ ডাকলেও সাড়া দেয়নি।”

উল্লেখ্য, অভিযুক্ত শাহাবুদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রী রাজিব আহসান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/