• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ, ফিরছে স্বস্তি

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের ভোগান্তি ও পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো কাউছার হামিদ। তাঁর নির্দেশে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ব্লকে জমে থাকা পচা রাবিশ ও দুর্গন্ধযুক্ত বর্জ্য দ্রুত অপসারণের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ এলাকার ব্লকে পচা বর্জ্য জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণ কার্যক্রম শুরু করলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিবেশের উন্নতি হচ্ছে এবং পর্যটকদের চলাচলেও স্বাভাবিকতা ফিরছে। এ উদ্যোগের জন্য তারা ইউএনও মো কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন মহলের মতে, পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/