বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু এর স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে শনিবার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটবল, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, মুরাদ আহম্মেদ, তপঙ্কর চক্রবর্তী, হুমায়ুন কবির, শাহিনা আজমিন, জাকির হোসেন, কাজী মিরাজ মাহমুদ, এম. জহির, বেলায়েত বাবলু, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল প্রমূখ।
শোকসভায় আলোচকরা মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতি চারন করেন।
https://slotbet.online/