• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ঝালকাঠি জেলা তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

ঝালকাঠি জেলা তথ্য অফিস এর উদ্যোগে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার লেলিন বালা এর সভাপতিত্ব করেন। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত কমিউনিটি সভায় অতিথি ছিলেন প্যানেল চেয়্যারম্যান ও মোসাঃ বিউটি বেগম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ লতিফ মোল্লা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুমন শরীফ প্রমূখ। প্রধান অতিথি বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ০৬ মাস থেকে ০৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সের প্রতিটি শিশুকে হামের টিকা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোন প্রকার গুজবে কান না দিয়ে দেশব্যাপী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান ক্যাম্পেইনে প্রতিটি শিশুকে টিকা দিতে আহবান জানান। উল্লেখ্য আগামী ১০ মে পর্যন্ত এর টিকাদান কার্যক্রম চলবে।

এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার ও গ্রাম আদালতের কার্যক্রমসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষদ আলোচনা করেন। কমিউনিটি সভা শেষে হাম হামরুবেলা ও গ্রাম আদালতের কার্যক্রমের উপর নির্মিত টিসিভিসহ অন্যান্য সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় এবং প্রদর্শিত চলচ্চিত্রের উপরে কুইজ প্রতিযোগিতার মাধ্যেমে ১০ জন অশংগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/