• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন

স্টাফ রিপোর্টার / ১৯০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫

বরিশাল জেলা প্রশাসন ও ৮৪ ইভেন্ট এর উদ্যোগে ৫ জন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার তুলে দান জেলা প্রশাসক বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় শুধু প্রশাসনিক কাজের কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানের এক অনন্য প্ল্যাটফর্ম।

জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি প্রতিটি বুধবার অনুষ্ঠিত হয় সেখানে গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ ২ জুলাই বুধবার দুপুরে গণশুনানি শেষে এসএসসি ৮৪ ইভেন্ট এর অনন্য উদ্যোগে এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায় ৫ জন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, ভ্রাম্যমান কফি মেকার ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় অসহায় মানুষের হাতে এসকল উপকরণ তুলেদেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহবায়ক সাজ্জাদ পারভেজ।

অসহায় গৃহিনী নাসরিন আক্তার মনি কে আত্মনির্ভরশীল করতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। শান্তা আক্তার, ছাবিহা ও মোঃ ছাব্বিশ কে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান কফি মেকার ও কফি তৈরির উপকরণ বিতরণ করা হয়। এসময় শফিকুল ইসলাম এর পরিবারকে ব্যবসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।

এছাড়াও জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/