• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘বিজয়’ বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান।

আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই চুক্তিকে তেহরানের একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চুক্তির বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে ইসমাইল বাঘাই দাবি করেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের যে বিষয়টি ইরান বারবার যেকোনো আলোচনার পূর্বশর্ত হিসেবে দিয়ে আসছিল। এই সমঝোতা স্মারকে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এটি অত্যন্ত বিতর্কিত ও জটিল একটি বিষয়। বিশেষ করে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও উপর্যুপরি হামলার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী বা কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। কারণ চলমান এই প্রক্রিয়ার মধ্যেও লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।

আল জাজিরার সর্বশেষ খবরে জানা গেছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৯৮ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১১ হাজার ৭৮১ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৫ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসমাইল বাঘাই আরও জানান, এই চুক্তির আওতায় ইরানের অবরুদ্ধ হয়ে থাকা সম্পদ অবমুক্ত করা হবে। একই সঙ্গে তিনি বিগত দুটি যুদ্ধে—অর্থাৎ ২০২৫ সালের জুন মাসের যুদ্ধ এবং অতি সাম্প্রতিক সংঘাতের কারণে হওয়া ক্ষয়ক্ষতির বিপরীতে ইরানের জন্য ‘যুদ্ধক্ষতিপূরণ’ পাওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেন।

তবে অনেকেই বলছেন, ইরান বিষয়টিকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করলেও এই অর্থ পরিশোধ বা সম্পদ অবমুক্তির প্রকৃত প্রক্রিয়া ও কার্যপদ্ধতি আসলে কেমন হবে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি এবং পুরো বিষয়টি এখনো বেশ অস্পষ্ট বা ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, রোববারই ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তির শর্তগুলো ইতিমধ্যে কার্যকর হতে শুরু করেছে এবং এর বিনিময়ে ইরানকে নতুন করে কোনো আর্থিক সুবিধা বা অর্থ ছাড় দেওয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/