• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

রাজাপুর উপজেলা প্রতিনিধি / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। আজ শনিবার ১৩ জুন বেলা পৌনে ৩টার দিকে রাজাপুর থানার সামনে শ্রী শ্রী কালীমন্দিরের পাশে অবস্থিত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লার দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানমালিক মোশাররফ হোসেন মোল্লা দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা কাপড়সহ সব মালামাল পুড়ে যায়। আগুনের তাপের কারণে পাশের কালীমন্দিরের পূর্ব পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা বলেন, দুপুরে খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম। পরে খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাহবুব আলম বলেন, বেলা ২টা ৫৫ মিনিটে ৯৯৯ নম্বর ও রাজাপুর থানার মাধ্যমে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার আড়াই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাজাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

মাহবুব আলম আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/